dainiksatkhira24

কলারোয়ায় উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কামরুল হাসান: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১০৫, সাতক্ষীরা-১ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে কলারোয়া উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। রোববার বিকেলে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন। তিনি লিখিত বক্তব্যে বলেন, কলারোয়ার তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোরখা পরা অবস্থায় অপ্রাপ্ত বয়স্করা ভোটাধিকার …

Read More »

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ

কামরুল হাসান: বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রবিবার বিকেলে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় হয় বলে জানা গেছে। দলের চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রিয় নেতা সাক্ষাৎ করায় তালা-কলারোয়ার দলীয় নেতা-কর্মীসহ …

Read More »

তালায় যুবদলের কার্যালয় দখলের পাল্টাপাল্টি অভিযোগ

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার কলিয়া বাজারে ইউনিয়ন যুবদলের ভাড়া নেওয়া আঞ্চলিক কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন যুবদল নেতারা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়ন যুবদলের সাইনবোর্ড নামিয়ে কার্যালয়ে তালা দেওয়া হয় বলে জানান তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ। দোকানঘরের মালিক ইমরুল কবির বলেন, তিনি তার দোকানঘরটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক …

Read More »

আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ নুরুল আমিনকে দাফন

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ নুরুল আমিনকে দাফন করা হয়েছে। শনিবার রাত্র ৮.৩০ টায় মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার দুপুর ১২.০৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃতঃ নিছার উদ্দিন ঢালীর …

Read More »

সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :  নীরব বন, নীরব আমরা নয়’ স্লোগানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার তরুণ ও পরিবেশকর্মীরা মানববন্ধন ও পদযাত্রার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী, তরুণ সংগঠক ও পরিবেশকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তারা সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব …

Read More »

নতুন সরকারের স্পিকার হতে পারেন ড. আব্দুল মঈন খান

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে। দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেবল প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে নয়, সংসদের স্পিকার পদের সম্ভাব্য প্রার্থী নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দলীয় ও রাজনৈতিক সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে নতুন সরকারে স্পিকারের দায়িত্বে দেখতে চাইছে বিএনপির …

Read More »

ত্রয়োদশ জাতীয় সংসদ: মঙ্গলবার শপথ পাঠ করাবেন সিইসি

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আর প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সাধারণত মন্ত্রিসভার সদস্যদের শপথ বঙ্গভবনের …

Read More »

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিহাস সৃষ্টি করেছে। নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠনের সুযোগ পেল। দলটির অধিকাংশ গুরুত্বপূর্ণ ও প্রবীণ নেতা নির্বাচনে জয়ী হয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পথে। দলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে, নির্বাচিত সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করবে আগামী মঙ্গলবার। বিভিন্ন …

Read More »

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবার দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির। …

Read More »

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক: চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com