Breaking News

তালা বাজারে চার পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন

Spread the love

ইমরান হোসেন: তালা বাজারে চার পয়েন্টে ৯টি সিসি ক্যামেরা স্থাপন করেছে তালা বাজার বনিক কল্যান সমিতি। সিসি ক্যামেরা স্থাপনের ফলে নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা ও অপরাধী শনাক্ত সহ বাজারের দোকানপাটের নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রথম ধাপে চার পয়েন্ট যথা রিমু কসমেটিকস মোড়ে ৩টা, রফিক ফটোস্ট্যাট মোড় ২টা ও খেয়াঘাট মোড়ে ৩ ও পোস্ট অফিস মোড়ে ১টা সহ মোট ৯টি ক্যামেরা স্থাপন করেছে তালা বাজার বনিক সমিতি।এদিকে সিসি ক্যামেরা স্থাপনে তালা বাজার বনিক সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল। নতুন সিসি ক্যামেরা ব্যবস্থা বাজারে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ও আশাবাদ তৈরি করেছে।

ব্যবসায়ীরা জানান, সিসি ক্যামেরার ফলে দোকানপাট ও বাজারের নিরাপত্তা পরিস্থিতি আরও মজবুত হয়েছে । বাজারকে এগিয়ে নিতে হলে সিসি ক্যামেরা আবশ্যক।

তালা বাজার বণিক সমিতির কোষাধক্ষ আব্দুল্লাহ সরদার জানান, বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে নয়টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এটা তালা বাজার বণিক কল্যাণ সমিতির অফিস সহ ইউএনও অফিস ও তালা থানার নিয়ন্ত্রণ অ্যাক্সেস দেওয়া আছে। সিসি ক্যামেরা অপরাধীদের সনাক্তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বনিক সমিতি সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্যাহ বলেন, বিভিন্ন সময় বাজারে ছোট বড় চুরির ঘটনা ঘটেছে, বাজারের নিরাপত্তা ও এলাকাবাসী নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা।

তালা বাজার বনিক সমিতির সভাপতি এসএম নুরুল ইসলাম বলেন, বাজারের নিরাপত্তা বৃদ্ধিতে আধুনিকতার সাথে আধুনিক প্রযুক্তি সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা বাজারের নিরাপত্তা বৃদ্ধি, দোকানপাটের নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী শনাক্ত, দুর্ঘটনার প্রবণতা সহ কারণ সনাক্ত করবে। তিনি আরও জানান, প্রথম ধাপে আমরা ৯টি ক্যামেরা স্থাপন করেছি, নিরাপত্তা আরো বেশি জোরদার করার জন্য সিসি ক্যামেরা বাড়ানো হবে। ভবিষ্যতে বাজার উন্নয়নের জন্য আরও সহযোগিতা প্রদান করা হবে এবং ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার জনগণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

 

 

 

 

About dainiksatkhira24

Check Also

তালায় মহিলা রোকন ও মেম্বার শাহিদার কান্ড: বীমার নামে ২৫ লক্ষ টাকার আত্নসাৎ প্রতিবাদে মানববন্ধন

Spread the love জহর হাসান সাগর: তালা সদর ইউনিয়নের সংরক্ষিত (৪,৫,৬) নং ওয়ার্ডের সদস্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com