Breaking News

চোরা শিকারীদের ধাওয়া খেয়ে লোকালয়ে ঢোকা হরিণ বনবিভাগের কাছে হস্তান্তর

Spread the love

আশিকুজ্জামান লিমন:চোরা শিকারীদের ধাওয়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। পরে হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।বুধবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করেন তারা।

উদ্ধারকারী স্থানীয় দীনবন্ধু বলেন, আমাদের বাড়ির সামনে বনের মধ্যে একটি নৌকা যোগে কয়েকটি লোক হরিণটি খোঁজ করছিল। পরবর্তীতে আমরা কয়েকজন হরিণটি দেখতে পাই। এসময় হরিণটি রাস্তা পার হয়ে সন্তোষ কাকার বাড়ির পুকুরে পড়ে। পরে আমরা হরিণটি উদ্ধার করে বনবিভাগকে খবর দেই। কিন্তু যারা খোঁজ করছিল লোকজন জড়ো হলে তাদের আর দেখা যায়নি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, স্থানীয়রা হরিণটি উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। পরবর্তীতে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুস্থ থাকায় সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে।তিনি আরও বলেন, হরিণটি লোকালয়ে আসার পিছনে চোরা শিকারীরা জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হবে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com