Breaking News

বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল বটতলার ব্রিজ ভেঙে চরম দূর্ভেগে এলাকাবাসী

Spread the love

মোঃ মাহফুজুর রহমান : সাতক্ষীরা সদরের ১নং বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল বটতলার ব্রিজ ভেঙ্গে যাওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এ সড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে সড়কটিতে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংস্কার করা হয়নি ব্রিজটি।

শুক্রবার (১ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের অবস্থা খুবই নাজুক। যেকোনো মুহূর্তে ব্রিজটি ধ্বসে পড়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। আর এই ব্রিজের ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থী, নারী, শিশু-বৃদ্ধরা। ব্রিজের ওপরের অংশ ভেঙে গেছে, ফাটল ধরেছে পিলারে। ভারী বস্তু বা অন্য কিছু বহনের সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন রেউই বাজারের লোকজনেরা বাঁশদহা বাজারসহ শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হয়।

স্থানীয়রা জানান, বিগত সরকারের জনপ্রতিনিধিরা ভোটের সময় আশ্বাস দিয়ে আসলেও ভোট শেষে হয়ে গেলে তাদের আর দেখা মেলে না। যার ফলে এলাকার মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছে। এছাড়া কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়ি নিয়ে আসতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। ঘটেছে একাধিক দুর্ঘটনা।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াব আহমেদ জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com