Breaking News

আশাশুনির ফুলতলায় শতাধিক ঘরবাড়ি প্লাবিত

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি-বড়দল সড়কের জামালনগরের ফুলতলা কার্লভাট দেবে গিয়ে পয়ঃ নিস্কাশন বন্ধ থাকায় এলাকা প্লাবিত হয়েগেছে। পরিস্থিতি দেখতে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন পরিদর্শন করেছেন।আশাশুনি টু বড়দল সড়কের বড়দল ইউনিয়নের জামালনগর চক্ষু হাসপাতালের সামনে ফুলতলা নামক স্থানে কার্লভাটটি দিয়ে জামালনগর ও কেয়ারগাতি গ্রামের পানি নিস্কাশিত হয়ে থাকে। ভারি যানবাহন চলাচলের ফলে এবং একটানা বৃষ্টিপাতের প্রভাবে কার্লবাটটি দেবে গেছে। ফলে এলাকার পানি নিস্কাশন হতে পারছেনা। বৃষ্টির পানিতে গ্রাম দুটির শতাধিক বসতবাড়ি, অন্যান্য স্থাপনা, স্কুল ভবন, কয়েকটি কবর স্থান, মসজিদ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার মানুষ চরম ভাবে ক্ষতিগ্রস্ত ও সমস্যায় পড়েছে।
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মুকুল শিকারী জানান, মানিকখালী ব্রীজ হতে বড়দল বাজার পর্যন্ত সড়কের অধিকাংশ কার্লভাট কমবেশী দেবে গেছে। এতে সেই সব এলাকার মানুষ জলাবদ্ধতার কারনে বিপদে রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন শনিবার এলাকা পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতার কারনে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখে দুঃখ প্রকাশ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com