
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা -১আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, এখন আমি কোন দলের এমপি নই, তালা কলারোয়ার সকল শ্রেণি পেশা দলমত নির্বিশেষে সকলের। নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করেছি। আপনাদের সকলের দেয়া সর্বাত্মক চেষ্টায় আমি জয় লাভ করেছি। এই পাটকেলঘাটা বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমি।
শনিবার(১৪ফেব্রুয়ারি) সকালে পাটকেলঘাটা বাজারের বণিক সমিতির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন তিনি।
পাটকেলঘাটা বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধিত আরো বক্তব্য রাখেন,
জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমে, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমূখ ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বণিক সমিতির সদস্য হাজী আব্দুস সোবহান, মীর জামাল উদ্দীন , কেশব সাধু, গোবিন্দ সাধু ও প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা সহ অনেকে।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে তিনি পাটকেলঘাটা বাজারে জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
