Breaking News

dainiksatkhira24

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সারাদেশের ন্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। বুধবার (৩ডিসেম্বর) শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে তারা এ কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন …

Read More »

আটটি কুকুরছানার মৃত্যু: অমানবিকতার অন্ধকারে সমাজের বিবেক কোথায়?

জেমস আব্দুর রহিম রানা:পাবনার ঈশ্বরদীতে আটটি নিরীহ কুকুরছানা হত্যার ঘটনা কেবল একটি স্থানীয় অপরাধ নয়—এটি আমাদের সমাজের মানবিক বিবেকের সামনে এক নির্মম আয়না। যেখানে মানুষ ও প্রাণীর সহাবস্থানকে সভ্যতার প্রাথমিক চিহ্ন হিসেবে ধরা হয়, সেখানে শিশু-প্রাণীকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা করার মতো অমানবিক আচরণ কেবল অপরাধ নয়; এটি মানুষের মানসিক ক্রুরতার নগ্ন প্রকাশ। সমাজের প্রান্তিক ও অসহায় প্রাণী আজও …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ আট লাখ টাকার মালামাল উদ্ধার

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আট লক্ষ সাইত্রিশ হজার পাঁচশত টাকার ১৫ বোতল ভারতীয় পানস মদসহ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি । বুধবার দিনভর জেলার বৈকারী, কূশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, …

Read More »

দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত‌

মোমিনুর রহমান:”প্রতিবন্ধী অন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি ” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ (ইমাম প্রশিক্ষণ কেন্দ্র) উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে দেবহাটা উপজেলা …

Read More »

সাতক্ষীরায় বিএপি নেতার উদ্যেগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা দোয়া মাহফিল ও পাঁচবার কোরআন খতম হয়েছে। জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী শহরের লেকভিউতে এ দোয়া মাহফিল ও কোরআন খতম আয়োজন করা হয়। দোয়া মাহফিলে নাছিম ফারুক …

Read More »

সাতক্ষীরায় লিডার্সের আয়োজনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলের মানুষের সংকট নিরসনে জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রতিশ্রুতি ও নির্বাচনে ইশতেহারে অন্তর্ভুক্তি করার জন্য নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে এক কনভার্সেশন সেন্টারে বেসরকারি সংস্থা লিডার্সের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে ও দৈনিক দক্ষিণে মশালের সম্পাদক অধ্যক্ষ অশোক ই এলাহীর সঞ্চালনায় এতে বক্তব্য …

Read More »

ভূমিজ ফাউন্ডেশের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের ব্যাংদহা জোড়দিয়া পল্লী চেতনা প্রশিক্ষণ কেন্দ্রে সুশীল : সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে একশন এইড …

Read More »

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার জন্য একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিটটি দায়ের করেন। রিট আবেদনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে …

Read More »

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৪১০, নিখোঁজ ৩৩৬ জন

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় প্রাণঘাতী ঘূর্ণিঝড় দিতওয়ার বয়ে নিয়ে আসা ভারি বৃষ্টিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশজুড়ে নিখোঁজ রয়েছেন আরও ৩৩৬ জন। দেশটির মধ্যাঞ্চলের বাসিন্দা নওয়াজ নাশরা স্মরণ করেন, কীভাবে তিনি নিজেকে ও তার তিন বছর বয়সী কন্যাকে দুর্যোগের মধ্যে তার বাড়িতে আঘাত হানা ভূমিধস থেকে রক্ষা করেছিলেন। কন্যাকে বিছানার একটি …

Read More »

বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী

নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই। বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com