dainiksatkhira24

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প খামখেয়ালি হয়ে উঠছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়সের ভারে ক্রমশ খামখেয়ালি (Erratic) হয়ে উঠছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত রয়টার্সের এক নতুন জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ আমেরিকান বর্তমানে ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্টের আচরণ নিয়ে সন্দিহান। জরিপ অনুযায়ী, প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে ৬ জনই মনে করেন ট্রাম্পের আচরণে বার্ধক্যজনিত অস্থিরতা প্রকাশ পাচ্ছে। এর মধ্যে ৮৯ শতাংশ …

Read More »

ইরানের হুমকি মোকাবিলায় ইসরায়েলে যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে অন্তত ১২টি মার্কিন এফ-২২ স্টিলথ ফাইটার জেট ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান এই খবর নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আজ বিকেলে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো পৌঁছায়। কান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাইটার …

Read More »

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে যথোপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন …

Read More »

শ্যামনগরের ২০ হাজার বিঘা কৃষিজমির অস্তিত্ব সংকটে ‘আইবুড়ি’ নদী, পুনঃখননের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত আইবুড়ি নদী। এতে প্রায় ২০ হাজার বিঘা কৃষিজমি এবং নদী তীরের অন্তত ৭০০ পরিবারের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এমনই পরিস্থিতিতে নদীর নাব্যতা রক্ষা ও পুনঃখননের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজা প্রতাপাদিত্যর রাজধানী খ্যাত শ্যামনগরের ধুমঘাট হাটখোলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে সভাপতিত্ব করেন …

Read More »

অবৈধ সম্পদ অর্জন-মানি লন্ডারিং মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের কাছে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। আদালতের সূত্রে জানা গেছে, সম্রাটকে দুদক আইনে অবৈধ সম্পদ অর্জনের …

Read More »

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানালো জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের এই দাওয়াত গ্রহণ করেছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে …

Read More »

পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

রুকুনুজ্জামান :দিনাজপুরের পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার স্থাপনের ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল-এর সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আ: করিম (৩৫) নামে এক ব্যক্তি আহত হন। আহত আ: করিম পঞ্চগড়ের পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তর-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা। তিনি পার্বতীপুর …

Read More »

রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি: টেকসই উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে  রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুরে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃলিয়াকত আলী, পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ …

Read More »

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

নিউজ ডেস্ক: বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি …

Read More »

৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল জানালেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট, যখন আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন যখন জনবিস্ফোরণে রূপ নেয়, বঙ্গভবনের ভেতরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। তিনি দেখেন, হঠাৎ প্রায় অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী দেশত্যাগ করেছেন, সেনাপ্রধান এবং সামরিক প্রধানরা বঙ্গভবনে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন, এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য রাজনৈতিক নেতারা একত্রিত হচ্ছেন। সেই উদ্ভূত পরিস্থিতির কথা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com