dainiksatkhira24

কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স ভয়াবহভাবে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘কিছুই জানত না’। তিনি বলেন, ইসরায়েল ‘রাগের বশে’ ওই হামলা …

Read More »

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু

নিউজ ডেস্ক: সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে প্রবাসীর বাবা শহীদ সওদাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে থাকা …

Read More »

সাতক্ষীরা রসুলপুর ও কাটিয়ায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পৃথক দুটি ঘটনায় দুইজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার রসুলপুর ও শহরের কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রসুলপুরের কদমতলা এলাকার মৃত সামসুদ্দীন মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির গেটের পাশে গ্রিলের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের …

Read More »

যৌতুকের চাপেই কি মৃত্যু? সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পল্লী থেকে কারিনা দাস (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া কারিনা দাস সাতক্ষীরার সদর উপজেলার বাটকেখালী সঞ্জয় দাসের মেয়ে। মঙ্গলবার(১৭ মার্চ) সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রামের ঋষি পাড়ায় এ ঘটনা ঘটে । এদিকে ঘটনার পরে দুপুর ১ টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনি -সাতক্ষীরা সড়কে কারিনার স্বামী সুজিত …

Read More »

আরব আমিরাতে ইরানের অতর্কিত হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দেশটি আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান মূলত সংযুক্ত আরব আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার …

Read More »

সাতক্ষীরা পৌর এলাকায় তীব্র পানি সংকট: জনজীবনে চরম দুর্ভোগ, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌর এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পাইপলাইনে পানি সরবরাহ বন্ধ থাকা এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শহরের ৯টি ওয়ার্ডের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। খাবার পানি তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় ব্যবহারেও পানি মিলছে না। শহরের ইটাগাছা, কামালনগর, রসুলপুর, মুনজিতপুর, দক্ষিণ কাটিয়া, লস্করপাড়া ও মাস্টারপাড়া এলাকায় সরেজমিনে দেখা গেছে, পানির জন্য হাহাকার …

Read More »

নতুন পোশাক পেয়ে সাতক্ষীরায় ৩০০ শিশুর মুখে ফুটলো ঈদের  হাসি 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ৩ শতাধিক শিশুর মুখে ফুটলো ঈদের হাসি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নতুন পোশাক ও নতুন টাকা ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে তারা। শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন, এতিম ও দুস্থ পরিবারের শিশুদের হাতে উঠিয়ে দেয় নতুন পোশাক। এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ শিশুদের হাসি আর আনন্দে …

Read More »

বারবার ঘড়ির অ্যালার্মের স্নুজ চাপা, ক্ষতি ও উপকার

স্বাস্থ্য ডেস্ক: আরাসের ঘুমের সময় সকালে ঘড়ির অ্যালার্ম বাজতে শুরু করলে চট করে উঠে পড়া বেশ কঠিন। আর তাই স্নুজ বাটন চেপে আরেকটু ঘুমিয়ে নিতে পারলে বেশ ভালোই লাগে! এদিকে সাম্প্রতিক এক গবেষণায় ৬ মাস ধরে বিশ্বের ২১ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের স্মার্টফোনভিত্তিক ঘুমের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রেকর্ড করা রাতগুলোর অর্ধেকের বেশি ক্ষেত্রে মানুষ গড়ে ২ দশমিক ৪ …

Read More »

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন নিহত …

Read More »

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪০০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সরকার অভিযোগ করেছে, রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪০০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে পাকিস্তান এই দাবিকে মিথ্যা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে। দেশটি বলেছে, তারা সোমবার কেবল কাবুল এবং নানগাহার প্রদেশে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com