Breaking News

আইন পেশায় যোগ দিলেন তরুণ সাংবাদিক বিপ্লব

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবার আইন পেশায় যুক্ত হয়েছেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবার তিনি আইনজীবী হিসেবে নতুন পথচলা শুরু করলেন।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে গতকাল রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন বিপ্লব।

জানা গেছে, দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসংগতি ও অসহায় মানুষের কথা তুলে ধরেছেন এসএম বিপ্লব হোসেন। এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের আইনি অধিকার রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে আইন পেশায় যুক্ত হলেন তিনি।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সাতক্ষীরা ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পান।

২০১১ সালে সাতক্ষীরা থেকে সম্প্রচারিত রেডিও নলতায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা। এরপর সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূতে কাজ করার পাশাপাশি তিনি দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অনুসন্ধানী প্রতিবেদন ও লেখনী ইতোমধ্যে জেলার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

আইন পেশায় যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, আমি সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকতে চেয়েছি। সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরেছি, আর এখন আইনজীবী হিসেবে মানুষের আইনি সহায়তা দিতে চাই। নির্যাতিত ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারলে সেটিই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।

তিনি আরও বলেন, এই অবস্থানে পৌঁছাতে পরিবার, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেয়েছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও তার পথচলা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ন্যায়, সত্য ও মানুষের কল্যাণকে সামনে রেখে দুই ক্ষেত্রেই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com