Breaking News

সাতক্ষীরায় নিখোঁজ কলেজছাত্রী ফিরেছেন বাড়ি , ছিলেন আত্মগোপনে

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী সামিয়া আফরিন (১৯) অবশেষে বাড়ি ফিরেছেন। সংবাদ প্রকাশের পর সোমবার বিকেলে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার জানায়, গত ১২ মার্চ দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সামিয়া। এরপর কয়েকদিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রোববার রাতে সামিয়া নিজ বাড়িতে ফিরে আসেন।

তরুণীর স্বামী বদরুল আলম জানান, ঈদের কেনাকাটা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সামিয়া এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি বাড়ি ফিরে আসেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, কলেজছাত্রী বাড়ি ফিরে এসেছে বলে শুনেছি। তারপরও অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় বর্তমানে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com