Breaking News

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

Spread the love

শাহরিয়ার কবির: পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রাম ডাক্তারদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, দেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্বাস্থ্যখাতের পরিকল্পনা বাস্তবায়নে গ্রাম ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গ্রাম ডাক্তারদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এবং পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল। এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু ও মোশাররফ হোসেন।
সভায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গ্রাম ডাক্তাররা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।
এসময় গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম, এস. রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়, ইউপি সদস্য এসএম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com