Breaking News

তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবের মতবিনিময় সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নিবাচনী পরিচালনা কমিটির আয়োজনে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয় সাবেক সংসদ সদস্য ধানের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। তালা প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ। প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, আজকের পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার,তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক জলিল আহমেদ,আমার দেশের তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন আহবায়ক বাবলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম লিয়াকত হোসেন, তালা প্রেস ক্লাবের সদস্য আজামল হোসেন জুয়েল, দৈনিক অনির্বাণের স্টাফ রিপোর্টার সাংবাদিক গাজী সুলতান প্রমূখ।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com