
নিজস্ব প্রতিনিধি:পুরাতন ঘর পরিষ্কার করার নামে করে সাতক্ষীরায় ১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শেখ শহিদুল ইসলাম (৫৫) নামের এক পোস্ট অফিসের কর্মচারীকে আটক করেছে র্যাব । রোববার (৩ আগস্ট) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া পোস্ট অফিসে আটকের পর আইনশৃঙ্খলাবাহিনীর কাছে সেপার্দ করে স্থানীয় জনতা । আটক হওয়া শেখ শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে। সে বাবুলিয়া পোস্টঅফিসে পিওন হিসাবে কর্মরত।
স্থানীয়রা জানায়, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। বাবুলিয়া গ্রামে শিশুর পিতার বাড়ি। তার পিতার সাথে মায়ের বিচ্ছেদ হলে তার মা পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। প্রায় প্রতিদিন শিশুটি ওই পোস্ট অফিসের সামনে তার মায়ের সাথে দেখা করার জন্য যাওয়া-আসা করতো। রোববার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পিওন শহিদুল ইসলাম তার অফিস পরিষ্কার সহ কাগজপত্র গুছিয়ে দিলে ১০ টাকা দিবে বলে প্রলোভন দেখিয়ে তাকে ঘরের মধ্যে ডেকে নেয়। এরপর ঘরের দরজা আটকে শিশুটিকে জোরপূর্বক করে ধর্ষণ করে। এরপর এলাকাবাসী শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে একই সাথে পিওন শহিদুল ইসলামকে আটকে রেখে পুলিশ ও র্যাবকে খবর দেয়। খবর পেয়ে র্যাব সদস্যরা শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে ও শহিদুল ইসলামকে আটক করে নিয়ে যায়।
বাবুলিয়া এলাকার গ্রাম পুলিশ সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়। এরপর র্যাব এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত শহিদুল ইসলামকে আটক করে নিয়ে যায়। একই অভিযোগ করেন শিশুটির মা।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে র্যাব সদস্যরা আটক করেছে বলে শুনেছি। আটক ব্যক্তিকে কিছুক্ষন আগে থানায় সোপর্দ করেছে।নির্যাতিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
