Breaking News

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

‎​মাসুদ রানা:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত লাবসা থানা শাখার উদ্যোগে রাজনগর ইসলামিয়া দাখিল মাদরাসায় “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতা”-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজনগর ইসলামিয়া দাখিল মাদরাসায় লাবসা থানা শাখার সভাপতি হাফেজ তৌহিদুজ্জামান ফয়সালের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রাসেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ নুরুন্নবী।‎​প্রধান অতিথির বক্তব্যে তিনি মোঃ নুরুন্নবী বলেন, “শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” একই সাথে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৩ নং লাবসা ইউনিয়নের আমীর হাফেজ আমিরুল ইসলাম এবং সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবিরের সহকারী এইচআরডি সম্পাদক হাফেজ রাসেল হোসেন।আলোচনা সভা শেষে জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com