Breaking News

পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের প্রদানকৃত শীতবস্ত্র অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে পাইকগাছা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, বি সরকার, আলাউদ্দীন রাজা, প্রমথ সানা, আবুল হাসেম, শাহাজামান বাদশা ও বদিউজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com