Breaking News

নিখোঁজের দ্বিতীয় দিনেও সন্ধান নেই তৃতীয় শ্রেণীর ছাত্রী সানজিদা’র

Spread the love

শাহরিয়ার কবির: খুলনার পাইকগাছা উপজেলার সরল এলাকা থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোছা. ইফতিয়া সানজিদা (৯) নিখোঁজ হওয়ার দ্বিতীয় দিনে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর উদ্বেগ আরও বেড়ে গেছে। নিখোঁজের ঘটনায় শিশুটির অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য না পাওয়ায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও দুপুর ১টার দিকে স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরেনি সানজিদা। পরে খোঁজ নিলে জানা যায়, সেদিন সে স্কুলে যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
শিশুটির বাবা-মা ঢাকার সাভারে চাকরি ও জীবিকার তাগিদে অবস্থান করায় দীর্ঘদিন ধরে সে পাইকগাছার সরল ৫ নম্বর ওয়ার্ডে দাদার বাড়িতে থাকছিল। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নাম্বার ৬৯২।
এ বিষয়ে পাইকগাছা থানার এসআই (নিরস্ত্র) আছলাম আলী শেখ জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ ও অনুসন্ধান চলছে।’’
নিখোঁজ শিশুর দাদা মো. বজলুর রহমান জানান, ‘‘অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে। কেউ যদি আমার নাতনির কোন সন্ধান পেয়ে থাকে তাহলে মানবিক কারণে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।’’ যোগাযোগ: ০১৭০৯০৯৩৫৪০।
স্থানীয় সচেতন মহল দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের আরও কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছে।

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com