Breaking News

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

Spread the love

অনলাইন ডেস্ক:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। চলতি জুন মাসের শেষের দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধিদলটি চীন সফর করবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা।

চীনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখে দেশটির কমিউনিস্ট পার্টি। প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ ও সফর বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে থাকে তারা। এর আগেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে চীন। তবে এবারের আমন্ত্রণে ভিন্নতা রয়েছে—কারণ, এবার সরাসরি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে ডাকা হয়েছে।

এই সফরের মাধ্যমে শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, বাংলাদেশের রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে চীনের রাজধানী বেইজিংয়ে একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে বিএনপির প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব এশিয়া ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন তারা।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল চীন সফর করেছিল। ওই সময় বিএনপির পক্ষে নেতৃত্ব দেন ড. আবদুল মঈন খান।

About dainiksatkhira24

Check Also

পাশের দেশের মদদে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

Spread the loveডেস্ক রিপোর্ট: পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com