Breaking News

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯জুন) বিকেলে কলারোয়া পৌরসভার ঝিকরা জামে মসজিদ চত্বরে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন। তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সামাজিকভাবে মাদকবিরোধী অবস্থান তৈরি করারও আহ্বান জানান তিনি। মাদকের পাশাপাশি যে কোনো সন্ত্রাসী ও অপরাধীদের সম্পর্কে সুস্পষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত জনসাধারণের প্রতি অনুরোধ জানান। পরিশেষে তিনি মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত রাখার জন্য সকলের সম্মিলিত প্রয়াস কামনা করেন। সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ন্থানীয় বিশিষ্টজনের মধ্যে নুর ইসলাম, ফজলুর রহমান, আব্দুর রশিদ, আজারুল ইসলাম, লালটু ইসলাম, আব্দুল হামিদ, আসলাম পারভেজ, মোজাম হোসেন, আব্দুল্লাহ সেলিম, শিমুল হোসেন, শরিফুল ইসলাম বাবলু, আসাদুল ইসলাম, রবিউল আমিন প্রমুখ ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com