Breaking News

আশাশুনি এসি ল্যান্ড রাশেদ হোসাইনকে বিদায় সংবর্ধনা

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলা ভূমি অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের ইউএলএও আব্দুল মজিদের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিদায়ী ও সংবর্ধিত অতিথি রাশেদ হোসাইন, ইউএলএও আনুলিয়া শহীদুল ইসলাম, শোভনালী শেখ আমিনুর রহমান, নাজির শাহিনুর ইসলাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আঃ রহিম, সিএ মাহবুবুর রহমান, অফিস সহকারী কামরুল ইসলাম, এসি ল্যান্ড অফিসের সার্ভেয়ার এমদাদুর রহমান, অফিস সহকারী ফারুক হোসেন, রায়হান ইসলাম, প্রধান সহকারী আলা উদ্দীন আল মামুন প্রমুখ স্মৃতি চারণ করে আলোচনা রাখেন। উল্লেখ্য, বিদায়ী অতিথি এক বছর আশাশুনিতে সফলতার সাথে এসি ল্যান্ডের দায়িত্ব পালন করেছেন। এবং তাকে শ্যামনগর উপজেলায় বদলী করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

Spread the loveজি এম মুজিবুর রহমান: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com