Breaking News

সাতক্ষীরায় ২৩ লক্ষ টাকার হীরার নাকফুল জব্দ

Spread the love

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ২৩লক্ষ টাকা মূল্যের ৯০ টি হীরার নাকফুল জব্দ করেছে বিজিবি। সোমবার রাত ৮টা ১৫মিনিটে স্থলবন্দরের পাশে শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে হীরার নাকফুল ও গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, স্থলবন্দরের শ্রীরামপুর ব্রিজ এলাকা দিয়ে হীরার গহনা নিয়ে ভারত থেকে একদল চোরাকারবারী বাংলাদেশে আসবে এমন খবর পেয়ে ভোমরার সুবেদার আবুল কালামের নেতৃত্বে একটি টিম সেখানে অবস্থান নেয়।ওই সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি দেখে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া প্যাকেট তল্লাসী করে ৯০টি হীরার নাকফুল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত হীরার নাকফুলের মূল্য ২২লক্ষ ৯০ হাজার টাকা। জব্দকৃত নাকফুল গুলি সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com