Breaking News

কলারোয়ায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। এসময় দুটি ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই দুটি প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন) দুপুরে কলারোয়া হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন কারণে মিতালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি এইচএম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা।

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com