Breaking News

আলিয়া থেকে যেভাবে হলেন কিয়ারা

Spread the love

বিনোদন ডেস্ক:সিনেমা জগতে এসে অভিনেতা-অভিনেত্রীদের নিজের আসল নাম বদলের বিষয়টি নতুন নয়। তবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম বদলে যাওয়ার পেছনে রয়েছে ভিন্ন গল্প।কিয়ারার মূল নাম আলিয়া আদভানি। কিন্তু বলিউডে তার অভিষেক হওয়ার আগে থেকেই আলিয়া ভাট অভিনেত্রী হিসেবে শক্ত জায়গা করে নিয়েছেন। আর যেমন এক বনে দুই রাজা থাকতে পারেনা তেমনি এক ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া থাকাটাও বেমানান। তাই নিজের নাম আলিয়া বদলে কিয়ারা রাখেন অভিনেত্রী।ক্যারিয়ারের অন্যতম হিট সিনেমা ‘কবির সিং’ মুক্তির সময় এক রেডিও শোতে নাম বদলের এই ঘটনা ফাঁস করেন কিয়ারা। কিভাবে তিনি আলিয়া থেকে কিয়ারা হন, সেই গল্প বেশ চমকপ্রদ। এই ক্ষেত্রে দুজন তারকা তাকে সাহায্য করেছেন। একজন সালমান খান, আরেকজন প্রিয়াংকা চোপড়া।‘শেরশাহ’ সিনেমা করে রাতারাতি সাড়া তোলা কিয়ারার ৩৪তম জন্মবার্ষিকী গেছে সোমবার। এবারে জন্মতিথি অন্য বারের তুলনায় আলাদাভাবে ধরা দিয়েছে নায়িকার। কারণ কিছুদিন আগে মেয়ের মা হয়েছেন কিয়ারা।কিয়ারার পড়াশোনা মুম্বাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ২০১৪ সালে ‘ফাগলি’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় কিয়ারার।
তিনি আলোচনায় আসেন এম এস ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। এছাড়া সামলোচকের চোখে ধরা পড়েন করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন।‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘সত্যপ্রেম কি কথা’সহ আরও কিছু ব্যবসাসফল সিনেমা কিয়ারা বক্স অফিসকে এনে দিলেও ‘শেরশাহ’ সিনেমাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।২০২১ সালে এ সিনেমা করতে গিয়েই সহঅভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম হয় কিয়ারার। সেই প্রণয় থেকে দুজনে ঘর বাঁধেন ২০২৩ সালে।
গেল ১৬ জুলাই সিদ্ধার্থ ও কিয়ারা যৌথভাবে সোশাল মিডিয়া জানিয়েছিলেন, তাদের কন্যা সন্তান পৃথিবীতে এসেছে। মা হওয়ার পর কিয়ারা এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে।অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে কিয়ারাকে। সিনেমাটি ১৪ অগাস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় এই সিনেমার প্রচারেও কিয়ারাকে দেখা যায়নি।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com