Breaking News

পাটকেলঘাটায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ নিহত শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

Spread the love

শেখ মখফুর রহমান জান্টু:: পাটকেলঘাটায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ নিহত শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত আটটায় পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোকচিত্র প্রদর্শিনীতে গ্রামের প্রান্তিক কৃষকসহ খেটে খাওয়া মানুষ ও দিনমজুরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জুলাই গণঅভ্যুত্থানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা কত কষ্ট করে বিপ্লব ঘটিয়ে এই দেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে তার চিত্র গ্রামীণ মানুষের সামনে উপস্থাপন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রজেক্টর এর মাধ্যমে বড়পর্দায় জুলাই গণ অভ্যুত্থানের চিত্রগুলো দেখে গ্রামীণ জনপদের মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে উক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম মোড়ল, এম ডি মামুন হাওলাদার, শাহিন হোসেন, সংগঠক সাকিব ইসলাম, সংগঠনের পাটকেলঘাটা থানা শাখার সদস্য সচিব ইকবাল হাসান সাগর, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি শাহজালাল আহমেদ রুমি, সংগঠক আসিফ আরাফাত, রেড জুলাই সংগঠক কাজী ইমরান হোসেন প্রমুখ। উক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা তা’আলা উপজেলার বারাত গ্রামের মৃত মালেক সরদারের পুত্র মোহাম্মদ আবু বক্কর সরদার ও তালা উপজেলার গোপালপুর গ্রামের আব্দুর রহিম শেখের পুত্র সরকারি তিতুমীর কলেজের ছাত্র মোঃ হাবিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সাবেক সংগঠক সাকিব ইসলাম এই প্রতিবেদকে জানান জুলাই গণঅভ্যুত্থানের দুর্বিষহ বিপ্লবের চিত্রগুলো গ্রামীণ মানুষের সামনে উপস্থাপন করে জুলাইয়ের প্রেরণা কে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের উদ্দেশ্য। পর্যায়ক্রমে তালা উপজেলার ১২টি ইউনিয়নে আমরা এই আলোকচিত্র প্রদর্শন ধারাবাহিকভাবে চালিয়ে যাব।

About dainiksatkhira24

Check Also

মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরায় এক আসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com