Breaking News

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন কলারোয়ার ফারহানা নাজনীন

Spread the love

কামরুল হাসান: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের গত ২৩ ফেব্রুয়ারি তিনি ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের সন্তান ফারহানা নাজনীন।তিনি শিক্ষক পরিবারের সন্তান মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সিংহলাল প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ৫ম শ্রেণি পড়াশোনা শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থল বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হন ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজে। ২০১৪ সালে এইচএসএসিতে জিপিএ-৫ পেয়ে এডমিশন নেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষাতেও অসামান্য ফলাফল করে ভবিষ্যতে বিচারক হওয়ার প্রত্যয়ে ভর্তি হন আইন বিভাগে। ফারহানা ২০১৯ সালে এলএলবি ও ২০২০ সালে এলএলএম সম্পন্ন করেন। এরপর ১৭তম জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

এ ব্যাপারে ফারহানার চাচা ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন বলেন, তার ভাতিজা ফারহানা নাজনীন অত্যন্ত মেধাবী একটা মেয়ে। পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না সে। তার আগ্রহ ও উদ্দীপনা দেখে সকলেই ভাবতো সে কোন একসময় বড় কিছু হবে।ফারহানা তার মানসিক চাপ এবং মোটিভেশন বজায় রাখার বিষয়ে বলেন, ‘বিজেএস পরীক্ষায় এ সাফল্যে তার বাবা সবসময় তাকে সাহস দিয়েছেন এবং পরিবারের সামগ্রিক সমর্থন ছিল অপরিসীম। যেহেতু বিচারকের লাইনে এলাম, তাই সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করব।

উল্লেখ্য যে, তার স্বামী আরিফ হোসেনও সহকারী জজ হিসেবে বরগুনা জেলা আদালতে কর্মরত আছেন৷

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com