Breaking News

সাতক্ষীরাও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন মাদরা ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

মাদরা বিওপির অভিযান
মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার তেতুলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

কাকডাঙ্গা বিওপির অভিযান
একই দিনে কাকডাঙ্গা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি থেকে প্রায় ১৫০ গজ ভেতরে গেড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভবিষ্যতেও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com