Breaking News

কুলিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Spread the love

মোমিনুর রহমান : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিট পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ,নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক পুলিশিং মিটিং অনুঠিত হয়েছে। দেবহাটা থানার আয়োজনে ২২ জুন রবিবার বিকাল ৪ টায় পুষ্পকাটি সরদার বাড়ি মোড়ে পুলিশিং মিটিং এ কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ কুমার মন্ডলের সভাপতিত্বে ও বিএনপি নেতা রিয়াজ কামাল মামুনের সঞ্চালনায় উক্ত মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। এসময় আরো বক্তব্যে রাখেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, জামায়াত নেতা প্রভাষক সিদ্দিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাসুম খান চৌধুরী, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, রুহুল আমিন, রুহুল কুদ্দুছ খোকন, শওকত আলী গাজী, আলাউদ্দীন সরদার, আফছার মল্লিক, আব্দুল আলিম,রফিকুল ইসলাম,তাঁতীদলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন,কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সালেক, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, হোসেন আলী, দেবহাটা থানার এস আই দেলোয়ার হোসেন, এস আই লেলিন, এ এস আই রফিকুল ইসলাম ও শফিউর সহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি গোলাম কিবরিয়া হাসান বলেন, সকল অপকর্মে আপনাদের সহযোগিতা চাই, আপনারা সঠিক তথ্য দিলে আপনাদের নাম গোপন রাখা হবে,আপনারা যাহাতে কোন প্রকার বিপদে বা কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com