Breaking News

সাতক্ষীরায় এক যুবককে হকিস্টিক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি :পূর্ব শত্রুতার জের ধরে সাতক্ষীরায় এক যুবককে হকিস্টিক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ২১ জুন বিকালে শহরের পলাশপোল বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মাহবুবুল আলম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী শারমিন আরা পলি।
অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মাহবুবুল আলমকে শনিবার বিকালে জরুরী কথা বলে মোবাইলে কৌশলে ডাকেন আফরোজ। সেখানে পৌছানের সাথে সাথে পূর্ব থেকে উৎপেতে থাকা পলাশপোল বৌ বাজার এলাকার আজগর আলীর পুত্র হাসানুর রহমান, আব্দুর রহিমের পুত্র ইমন, মোমিন গাজীর পুত্র রাব্বি, মৃত হাসানের পুত্র শাকিব, বাক্কার মাস্টের পুত্র আফরোজ এবং আজগর আলী হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এছাড়া তার হাতে থাকা একটি স্বর্ণের আংটি এবং দুটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হামলায় মাহবুবুল আলমের ডান হাত এবং ডান পা ভেঙে গেছে বলে জানা গেছে। অভিযুক্ত আজগর এবং তার পুত্র হাসানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে স্থানীয়রা বলেন, তাদের মাদক ব্যবসার কারনে এলাকায় যুব সমাজ নষ্ট হচ্ছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।
এঘটনায় ন্যায় বিচার চেয়ে ভুক্তভোগী মাহবুবুল আলমের স্ত্রী শারমিন আরা পলি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত হাসানুর বলেন ওই ঘটনার সাথে আমি জড়িত নই।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com