
শেখ ইমরান : তালা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
রবিবার (২২ জুন) সকালে তালা সরকারী কলেজ চত্বরে নবগঠিত কমিটির সভাপতি সোহাগ হাসান সাগর ও সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক আহমেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রিপন ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ইসলাম,খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাফর ইকবাল,জালালপুর ইউনিয়ন ছাত্রনেতা নাঈম ইসলাম, তালা সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা সৌরভ, রুদ্র, আকাশ,রাসেল, রায়হান, মুন্না, আশিক, আরিফ, বাঁধন, শাফিউল্লাহ প্রমূখ।
মিছিল শেষে ১৯৯৪ সালে তালা সরকারি কলেজ চত্বরে ঘাতকদের আঘাতে তালা উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ সাইফুল আলমের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
