সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ছয় লক্ষ টাকার মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ৪৯৫ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ১০ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।রবিবার রাতে ও সোমবার সকালে জেলার বাঁকাল, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ক্যাম্প, মাদরা ও চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি। সোমবার দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.
কর্নেল আশারাফুল হক।তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাদপুর নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে এবং কাকডাঙ্গা থেকে ৪৯৫ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করা হয়। এছাড়া বাকাল চেকপোস্ট থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা থেকে ১লক্ষ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,ঝাউডাঙ্গা থেকে ২লক্ষ ১০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মাদরা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য ছয় লক্ষ তেরো হাজার দুইশত পঞ্চাশ টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com