Breaking News

সাতক্ষীরায়  জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

Spread the love
ফিরোজ হোসেন  :বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা শাখার আয়োজনের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৫ মে) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সাতক্ষীরা  জেলা শাখার সভাপতি ও  শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী , জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের  সহ সভাপতি শেখ আব্দুল আজিজ মিলন, মো. ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ আলী,  দপ্তর সম্পাদক মিজানুর রহমান,  সদর শাখার সভাপতি  মামুন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, পৌর শাখার আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব ইব্রাহিম গাজী,ভিআইপি শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী  সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তালবাহানা বাদ দিন,না হলে শেখ হাসিনা পথে গিয়েছে আপনাদের একই পরিনত হবে। আগামীদিনগুলোতে জেলার সকল শ্রমিক সংগনকে সুসংগঠিত করতে হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com