Breaking News

ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে ইরান যে দাবি করছে তা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল সাইটে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সোমবার (২৩ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প লিখেছেন, চিরতরে ধ্বংস শব্দটি একেবারেই সঠিক। তিনি একটি স্যাটেলাইট ছবির কথা উল্লেখ করেছেন, যা তিনি পোস্টে শেয়ার করেননি।

ট্রাম্প বলেছেন, ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি সাদা কাঠামো পাথরের গভীরে প্রবেশ করেছে এবং আগুন থেকে পুরোপুরি সুরক্ষিত, আর সবচেয়ে বড় ক্ষতি মাটির নিচে হয়েছে।

সবশেষে তিনি লিখেছেন, বুলসআই!!! এর অর্থ একেবারে লক্ষ্যে আঘাত।

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com