Breaking News

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে মণিরামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Spread the love

জেমস আব্দুর রহিম রানা:আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপন এবং পূজা মণ্ডপে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে যশোরের মনিরামপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মনিরামপুর থানার ওসি তদন্ত মোঃ বদরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফজলুল হক, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মনিরামপুর উপজেলা শাখার আহবায়ক বিএনপি নেতা সন্তোষ স্বর,মনিরামপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী বসুসহ আরো অনেকে। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের আয়োজকরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তুতির কথা তুলে ধরেন। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ, যানজট নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য বাড়তি নিরাপত্তার বিষয়ে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভায় বিএনপি সভাপতি শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সর্বজনীন উৎসব। এ উৎসব সুষ্ঠুভাবে উদযাপনে সবার সহযোগিতা প্রয়োজন।
সভার সভাপতি এসিল্যান্ড মাসুদুর রহমান বলেন,দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির এক মিলনমেলা। এই উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয়, সেজন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক টহলে থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগের ওপরও জোর দেওয়া হয়।
সভায় বক্তারা পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা বাহিনী মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি জোরদার করার বিষয়ে আশ্বস্ত করেন। এছাড়াও বিদ্যুৎ, পানি ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, পূজার আগে থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি করা হবে। এছাড়াও, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com