Breaking News

সাতক্ষীরায় বিজিবির কঠোর নিরাপত্তায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরা সীমান্ত এলাকায় শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে ৪৮টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । বিজিবির তদারকিতে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। রোববার (২১ সেপ্টেম্বর) ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজামণ্ডপে সরেজমিন পরিদর্শন করেন, যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার ও সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি নগদ অর্থ ও মিষ্টি উপহার দেন।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় মোট ৪৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব হবে। এর মধ্যে ঝাউডাঙ্গায় ১৫টি, গাজীপুরে ৬টি, বাঁকালে ৪টি, কাকডাঙ্গায় ৪টি, হিজলদীতে ২টি, চান্দুরিয়ায় ২টি, ভোমরায় ১টি এবং বিভিন্ন গ্রামে বাকি মণ্ডপগুলো স্থাপন করা হয়েছে।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, পূজাকে ঘিরে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল পরিচালনা করছে বিজিবি। সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে তারা। প্রতিটি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে বিজিবি মনিটরিং সেলও গঠন করেছে।

ইতিমধ্যে পূজামণ্ডপগুলো সাজাতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনের প্রস্তুতিও চলছে। বিজিবির কড়া নিরাপত্তায় এবার সীমান্তের দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com