Breaking News

কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন ফারুক

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জি এম আল ফারুক।আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী ও মানবাধিকার উন্নয়ন কমিশন এর উপজেলা সভাপতি জি.এম আল ফারুককে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ—প্রবিধান (১) এর অধীনে সভাপতি হিসাবে মনোমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ২৯/০৩/২০২৫ তারিখের এক পত্রে জিএম আল ফারুককে সভাপতি, শিবনাথ কুন্ডুকে শিক্ষক প্রতিনিধি, মোঃ আকরামুজ্জামানকে অভিভাবক প্রতিনিধি ও প্রধান শিক্ষক দুখীরাম ঢালীকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটি পত্র ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com