Breaking News

বুধহাটায় মালামাল নিয়ে লাপাত্তা ভ্যান চালক

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে চাউল ও বাজার সওদা নিয়ে ভ্যান চালক লাপাত্তা হয়েগেছে। ঘটনা ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে। উপজেলার কাটাখালী গ্রামের সাহাবুদ্দীন গাজীর ছেলে আঃ কুদ্দুছ স্ত্রী ও শিশু পুত্রকে সাথে নিয়ে বাজারে মালামাল কিনতে আসেন। বাজার থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে অপরিচিত ভ্যান চালকের ভ্যানে ২৫ কেজি চাউলের একটি বস্তা, ব্যাগে থাকা দুটি বাটন ফোন সেট ও বাজার সওদা রেখে শিশু পুত্র মাহমুদুল্লাহ হাসান (৭) কে ভ্যানে বসিয়ে স্বামী-স্ত্রী আরও কিছু মালামাল ক্রয় করতে যান। ফিরে এসে দেখেন শিশুকে রেখে মালামাল নিয়ে ভ্যান চালক উধাও হয়ে গেছে। শিশু হাসান জানায়, ভ্যান চালক তাকে বলে তোর বাপ ডাকছে। আমি নেমে বাপকে খুজতে গিয়ে না পেয়ে ফিরে এসে দেখি ভ্যান নেই।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com