আশাশুনিতে জুলাই গণ অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান: জুলাই গণ অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সাথে আশাশুনিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, জেলা স্বাস্থ্য কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান, আহত জুলাই সৈনিক আঃ রহমান, আমান উল্লাহ, হাবিবুর রহমান, রাশেদ হোসেন প্রমুখ আলোচনা রাখেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় সকলের বক্তব্য, সদস্যাবলী মনযোগ সহকারে শ্রবন করেন এবং আগামীতে সমস্যা উত্তরোণ ও আহতদের কল্যাণে যাকিছু করা সম্ভব করার প্রত্যাশা ব্যক্ত করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com