
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির ২২’শ গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাৎকারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা ও সমিতির আদায়কারী সাবেক কাউন্সিলর কবিতা দাশ, সমিতির নির্বাহী পরিচালক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন গাজী, সভাপতি মোহাম্মদ আলী গাজী ও আদায়কারী সালমা বেগম কে গ্রেফতার করে গ্রাহকদের পাওনা অর্থ ফেরত এবং পৌরসভা বিএনপির মোস্তফা মোড়ল এর দলীয় যুগ্ম আহবায়ক পদের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করার দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকরা রোববার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। এতে শত শত নারী ও পুরুষ দাবি সম্বলিত বিভিন্ন প্যানা, ফেস্টুন ও প্লা কার্ড নিয়ে অংশ নেয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
