তালায় প্রেসক্লাব সভাপতির বোনের মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত

Spread the love

জহর হাসান সাগর : তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম এর একমাত্র বোন মিসেস নিছারোন বিবি (৭৫) এর মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর) আছর নামাজের পর তালা উপজেলার শিবপুর গ্রামে তালা সদরের সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলামের বোন মিসেস নিছারোন বিবির বসতবাড়ি বাসভবন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাঃ আব্দুল আলিম গাজী সাহেব। উপস্থিত ছিলেন, সমাজ সেবক সৈয়দ ঈদ্রিস,তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাবেক মেম্বর ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,ফয়সাল হোসেন,পার্থ প্রতীপ মন্ডল, স্বাস্থ্য সহকারী এস.এম কামরুল ইসলাম,জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শেখ আব্দুল লতিফ,শ্রমিক নেতা মোঃ ময়েন উদ্দীন সরদার, মোঃ আব্দুল বারি সরদার, যুবসংহতী নেতা মোঃ লুৎফর রহমান, মোঃ মতিয়ার রহমান, মোঃ ফারুক হুসাইন খাঁন, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী সরদার, মোঃ রেজাউল ইসলাম সানা, মোঃ ফারুক গাজী, মোঃ রিপন খাঁ, মোঃ আমিনুর রহমান, মাসুদ রানা, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সাইদুল ইসলাম সানা, মরহুমার একমাত্র পুত্র মোঃ মুজিবর মোল্যা, পৌত্র মোঃ রুবেল মোল্যাসহ এলাকার মুসল্লীরা দোয়ানুষ্ঠানে অংশ গ্রহন করেন। মরহুমার রুহের শান্তি ও মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাঃ আব্দুল আলিম গাজী।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com