
শাহরিয়ার কবির: বিএনপি সব ধর্মের মানুষের বন্ধু। আমাদের নীতি হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রক্ষা করা। সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, কোনো মানুষই অন্যের উপরে প্রাধান্য পাবে না। সবাই সমান অধিকার ভোগ করবে।
বিনম্রভাবে এই বার্তা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মঙ্গলবার (৩ ফ্রেব্রুয়ারি) বিকেলে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সনাতনী সমাবেশে। তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। জনগণের ভোট ছাড়া ক্ষমতা ধরে রাখার ইতিহাস রয়েছে আওয়ামী লীগের। এই কারণে দেশের মানুষ ন্যায়ের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমাদের নেতা কখনো কোন মানুষকে হামলার শিকার হতে দেননি।”
জয়ন্ত কুন্ডু সমাবেশে আরও বলেন, “আজকের এই সমাবেশ প্রমাণ করে, জনগণ আমাদের দর্শনকে সমর্থন করছে। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পাশে দাঁড়াবেন এবং ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যত গঠনে অংশ নেবেন। ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিন। ধানের শীষের বিজয় নিশ্চিত করুন, এবং দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন।”
পাইকগাছার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট আয়োজিত এই সমাবেশে প্রভাষক সুজিত কুমার মণ্ডল সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক যোগেশ্বর সানা কার্তিক সঞ্চালনা করেন। সমাবেশে হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে, যা স্পষ্টভাবে দেখিয়েছে যে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন দৃঢ়।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন—হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুসংহত করতে এই সমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে পৌঁছাবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম কবির, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম এনামূল হক, কেন্দ্রীয় কমিটি জাসাসের সহ-সভাপতি ও কণ্ঠশিল্পী বিএম নাসিরউদ্দীন নাসির, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব এস এম এ ইমদাদুল হক, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী এবং পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার প্রমুখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
