Breaking News

পাইকগাছায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার জিরোপয়েন্ট চত্বরে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, শাহাবুদ্দিন সরদার, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। বক্তারা এলাকার উন্নয়ন, অনিয়ম, দূর্নীতি প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত কোন প্রার্থী না দেওয়ার জন্য রাজনৈতিক দলের উর্ধতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এসময় বক্তারা আগামী এক মাসের ভিতরে সড়ক সংস্কার করা না হলে ইউএনও অফিস ঘেরায় করার আল্টিমেটাম দেন।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় ইয়াবাসহ আটক ৩

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com