পাইকগাছায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চক ভড়বুড়িয়া আবাসন এবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাড়ুলী ইউনিয়নের চক ভড়বুড়িয়া আবাসন এলাকায় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই আবাসন এলাকায় দীর্ঘদিন ধরে কোনো মসজিদ ও মাদ্রাসা ছিল না। বিষয়টি জানতে পেরে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এলাকার মানুষের সহযোগিতায় নিজ উদ্যোগে সেখানে একটি জামে মসজিদ নির্মাণ করেন।পরবর্তীতে এলাকাবাসীর ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে তিনি এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং শুক্রবার জুম্মাবাদ মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ. এম. এ. রাজ্জাক। উদ্বোধন করেন হাফেজ মাওলানা মো. জালাল উদ্দীন।বিশেষ অতিথি ছিলেন, রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, এসকে মহিবুল্লাহ, মাওলানা আজিজুল ইসলাম, মো. মোকতাজুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মো. ফারুক সানা, মিন্টু রহমান, ফয়সাল হাসান ও আছাদুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. মুজিবর রহমান মল্লিক।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় ইয়াবাসহ আটক ৩

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com