
মোমিনুর রহমান:সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর বিকাল ০৩ টায় মাহমুদপুর বাজারে আলিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ।প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সন্মেলন শেষে অনুষ্ঠানের সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন সাতক্ষীরা -১ এর টিম প্রধান ড. মোঃ মনিরুজ্জামান আলিপুর ইউনিয়ন বিএনপির বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান চান্দু।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
