Breaking News

বিয়ে করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা

Spread the love

বিনোদন ডেস্ক:ধর্মের জন্য অভিনয় ছেড়ে দেওয়াবলিউড তারকা জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা বাড়ালেন তি
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সুখবর নিজেই জানিয়েছেন জায়রা। বিয়ের মুহূর্তের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘কবুল’।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘বলিউড পারফেকশনিস্ট’ খ্যাত সুপারস্টার আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমার এ তারকা বর্তমানে পর্দার আড়ালে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

ইসলামের টানে ১৮ বছর বয়সে অভিনয় থেকে দূরে সরে যান এ অভিনেত্রী। ক্যারিয়ারে ইতি টানার ৬ বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন ‘দঙ্গল’ খ্যাত এ তারকা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জায়রা তার ইনস্টাগ্রামে দুটি ছবি আপলোড করেন। যার একটি ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন জায়রা। মেহেদি রাঙা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে বিয়ের হীরার আংটি।

অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, পাত্রের সঙ্গে বিয়ের সাজে পূর্ণিমার চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তবে পাত্রের নাম, পরিচয়, পেশা এমনকি মুখও দেখাননি জায়রা।

জায়রা ওয়াসিম অভিনীত প্রথম সিনেমা ‘দঙ্গল’। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় অভিনেতা আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন জায়রা। অভিনয় গুণে প্রথম সিনেমাতেই দর্শক নজরে পড়েন। এরপর একাধিক সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে।

তবে ২০১৯ সালে হঠাৎই ধর্মে মনোযোগী হন জায়রা ওয়াসিম। জানান, সিনেমায় কাজ করার অভিজ্ঞতা হিসেবে মানুষের ভালোবাসা, প্রশংসা পেলেও অসচেতনভাবে ধীরে ধীরে ইসলামের পথ থেকে দূরেও সরে গেছেন। তাই বর্তমানে লাইট-ক্যামেরার আড়ালেই রয়েছেন এ অভিনেত্রী।

About dainiksatkhira24

Check Also

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

Spread the love বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই প্রজন্মের আলোচিত একজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com