Breaking News

দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা ও ঋন বিতরন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালিভ আলোচনা ও ঋন বিতরন করা হয়েছে। মঙ্গলবার ১২ আগষ্ট সকালে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। “প্রযুক্ত নির্ভর যুব বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” প্রতিপাদ্যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা ও দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com