Breaking News

পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু

Spread the love

মো. রুকুনুজ্জামান :দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ বাবলি আক্তারের (২৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মো. রাজুর বিরুদ্ধে হত্যা মামলা অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্ররণ।বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সাহেবপাড়া (তেঁতুলতলা) এলাকায় গৃহবধূ বাবলির মৃত্যু, পরে তার মরদেহ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় মৃতার মামা মো. আতিকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আমার ভাগ্নি মৃত বাবলী এবং আসামী রাজু, স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করে আসিতেছে। বিগত প্রায় দুই বছর যাবৎ পার্শ্ববর্তী জনৈক কাঞ্চি (২২) পিতা-হাসেম আলী, সাং-সাহেবপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর এর সহিত আসামী মোঃ রাজু এর প্রেমের সম্পর্কের জের ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সময় অনুমান ভোর ০৫.৩০ ঘটিকা হইতে দুপুর অনুমান ০১.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় আসামী মোঃ রাজু আমার ভাগ্নি বাবলী (২৬) কে বালিস চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তাকে ল্যাম্ব হাসপাতালে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রাজুকে গ্রেপ্তার করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে

About dainiksatkhira24

Check Also

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

Spread the loveনিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com