
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে চার লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলার ভোমরা, ঘোনা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও সুলতানপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিকজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৩/৫ এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মোল্লাপাড়া নামক স্থান হতে ২৮,০০০/- টাকার ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৬/৪ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন নাপিতঘাটা নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বশানঘাট নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালি ও কাকডাঙ্গা বলফিল্ড মোড় নামক স্থান হতে ১,২২,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩এস এর ৮ ও ৯ আরবি হতে আনুমানিক ১০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান ও রাজপুর নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া বরই বাগান নামক স্থান হতে ২১,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৬/৩ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাঠাল বাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য চার লক্ষ একান্ন হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
