
নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আর্šÍজাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রথমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলার ৭০ জন যুবদের মাঝে ৭৩ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মেজর সজীব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সাতক্ষীরা জেলার জমায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, কৃষিসম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার কৃষি প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস ও নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সুশীলনের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস প্রমুখ। অনুভূতি ব্যক্ত করে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদ্যোক্তা নাজমুন নাহার ও ফারিয়া আলম মিথিলা। মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলার ৭০ জন যুবদের মাঝে ৭৩ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরন করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
