Breaking News

তথ্য গোপনের অপরাধে সাতক্ষীরায় প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানা

Spread the love

নিজস্ব  প্রতিনিধিঃ মিলন কসাই নামে এক ব্যক্তি রোগাক্রান্ত গরু জবাইয়ের মাংস লোপাট ও তথ্য গোপন করার অপরাধে প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য নিজাম উদ্দিনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৬ এপ্রিল) বেলা ৩ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় এ ঘটনায় ঘটে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিগজ্ঞ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল ইসলাম খান।

 

স্থানীয়দের মধ্যে আরমান, আব্দুল আলিম, নজরুল ,আবুল কালাম সহ একাধিক গ্রামবাসী জানান, নারায়ণপুর গ্রামের পিয়ার আলী সরদারের ছেলে কসাই মিলন সরদার কালীগঞ্জ বাজারের দোকানে মাংস বিক্রি করে আসছিল বর্তমান বাজারে গরুর মাংসের দাম বেশি থাকায় মিলন কসাই বিভিন্ন অঞ্চল থেকে রোগাক্রান্ত মৃত্যুশয্যায় শায়িত গরু গুলো কম টাকায় কিনে রাতারাতি বাড়িতে জবাই করে ড্রামে, বস্তায় ,ভ্যানে ভরে দোকানে নিয়ে সদ্য জবাই করা গরুর মাংস বলে সাধারণ জনগণের নিকট বিক্রি করে আসছিল। সেই সূত্রে রবিবার রাতে তারালি থেকে একটি রোগাক্রান্ত গরু কিনে এনে রাতারাতি জবাই করে ফেলে। বিষয়টি স্থানীয় কিছু রাজনৈতিক চাঁদাবাজরা সেখানে হাজির হয়ে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা আদায় করে ভাগ বাটোয়ারা করে নেয় । ওই সময় ওই স্থানে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউ পি সদস্য নিজামুদ্দিন ও উপস্থিত হওয়ায় স্থানীয় জনগণ জানতে পারায় মাংস লোপাট করে দেয়। সকালে বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ বিষয়টি প্রাণী সম্পদ কর্মকর্তার নিকট জানায়। খবর পেয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান প্যানেল চেয়ারম্যান নিজামুদ্দিনের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী ঢাকায় গ্রেফতার

Spread the loveহাফিজুর রহমান : উপ-সহকারী পরিদর্শক আতিকুর রহমান, সহকারি পরিদর্শক সরোয়ার হোসেনের দৃঢ়তায় র‍্যাব-৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com