Breaking News

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেটে পড়েছে কলেজ শিক্ষার্থীরা। এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাতে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, একজন আদর্শবান শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা অত্যন্ত লজ্জাজনক ও নজিরবিহীন। এই হামলার মাধ্যমে কেবল একজন ব্যক্তিকে নয়, বরং গোটা শিক্ষক সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে অপমান করা হয়েছে।

সভায় বক্তারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে যদি প্রকৃত অপরাধীরা আইনের আওতায় না আসে, তবে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। সভার শেষ পর্যায়ে সকলে অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান-এর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

 

প্রতিবাদ সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com